23 C
আবহাওয়া
৯:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শ্রম অধিকার লঙ্ঘনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

শ্রম অধিকার লঙ্ঘনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র


বিএনএ, ডেস্ক : এবার শ্রম ইস্যুতেও বাইডেন প্রশাসন নতুন উদ্যোগ নিয়েছে। বিশ্বব্যাপী শ্রম অধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা, ভিসা বিধিনিষেধসহ শাস্তিমূলক ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) প্রথমবারের মতো এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী কর্মীদের ক্ষমতায়ন, অধিকার ও শ্রমের উচ্চমান নিশ্চিত করতে প্রেসিডেন্ট বাইডেন ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনা প্রকাশ করে বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নির্দেশনা বাস্তবায়ন শুরু করবে।সরকারের নতুন এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের ভেতর প্রেসিডেন্ট বাইডেনের নীতির আলোকে শ্রমিক ও ইউনিয়নের ক্ষমতায়নকে এগিয়ে নেবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী