21 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » তিশার স্ট্যাটাসে ফারহানের নাম নিয়ে ধোঁয়াশা

তিশার স্ট্যাটাসে ফারহানের নাম নিয়ে ধোঁয়াশা

তিশা

বিনোদন ডেস্ক: হাসপাতাল থেকে বাসায় ফিরেই চলমান আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন তিনি। কিন্তু এ স্ট্যাটাস নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা।

দেশের বেশ কটি গণমাধ্যম খবর প্রকাশ করে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিশা। কিন্তু তার সঙ্গে সম্পর্কের টানাপড়েন থেকে ‘আত্মহত্যার চেষ্টা’ করেন এই অভিনেত্রী।

‘ঘুমের ঔষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ খবরটি মিথ্যা বলে দাবি করেছেন তিশা। কিন্তু মুশফিক আর ফারহানকে নিয়ে টুঁ-শব্দটিও করেননি স্ট্যাটাসের মূল লেখায়। কিন্তু স্ট্যাটাসের শেষে তিশা ইংরেজি হরফে লিখেন— ‘মুশফিক আর ফারহান’।

এসব কারণে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা; তাদের প্রশ্ন, তবে কি তিশার ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়েছেন মুশফিক? আবার কেউ কেউ ধারণা করছেন, তিশাকে এই স্ট্যাটাসের লেখাটি লিখে মেসেঞ্জারে পাঠিয়েছেন মুশফিক আর ফারহান। ইনবক্স থেকে কপি করে তিশা ওয়ালে পেস্ট করে পোস্ট করেছেন। কিন্তু খেয়াল করেননি ফারহানের নামটি রয়েছে গেছে। যদিও সঠিক তথ্যটি জানা যায়নি।

তবে কিছু সময় পর তিশা তার স্ট্যাটাসটি সম্পাদনা করেন। আর তাতে কয়েকটি বাক্য যুক্ত করেন। যাতে লেখা রয়েছে— ‘এবং মুশফিক আর ফারহান আর আমাকে নিয়ে যে কথাটা হচ্ছে সেটা নিয়েও আমি সবার সামনে সবকিছু ক্লিয়ার করছি, মুশফিক আর ফারহান এবং তার সাথে জড়িত সবাইকে নিয়ে। এখন কাজে মনোযোগ দেওয়া যাক।’ এর কিছুক্ষণ পর এই কয়েকটি বাক্য দিয়ে নতুন আরেকটি স্ট্যাটাস দেন তিশা। এ নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। কিন্তু কারণটা অজানা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর