23 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ৫-০ গোলে জয় পেলো আর্জেন্টিনা

৫-০ গোলে জয় পেলো আর্জেন্টিনা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলের ব্যবধানে হারালো আর্জেন্টিনা। বুধবার আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের প্রথম থেকে একের পর এক আক্রমণ করতে থাকে আলবিসেলেস্তেরা। প্রথম গোলের দেখা মেলে খেলার ১৭ মিনিট। মেসির অ্যাসিস্টে আরব আমিরাতের জালে প্রথম বল জড়ান কাতার বিশ্বেকাপের নাম্বার নাইন জুলিয়ান আলভারেজ।

ম্যাচের ২৫তম মিনিটে দলের হয়ে এঞ্জেল ডি মারিয়া করেন দ্বিতীয় গোলটি। নিজের প্রথম গোল পেয়ে আরো বিধ্বংসী হয়ে উঠেন জুভেন্টাস তারকা ডি মারিয়া। প্রথামার্ধের ৩৬তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন কোপা আমেরিকা ফাইনালের একমাত্র গোলদাতা।

নিজে দুটি গোল করার পর একটি গোলের সহায়তা করেন ডি মারিয়া। ওয়ান টু ওয়ানে ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে মেসির ডান পায়ের দারুণ এক শটে ব্যবধান ৪-০ করেন মেসি।

প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণের ধার কমায়। একের পর এক ফুটবলার পরিবর্তন করেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচের প্রথম হাফে জোড়া গোল করা এঞ্জেল ডি মারিয়াকে দ্বিতীয়ার্ধের মাঠেই নামাননি কোচ। মাত্র পাঁচ মিনিটেই কয়েকটি পরিবর্তন আনেন স্কালোনি।

৬০ মিনিটে রদ্রিগো ডি পল দুর্দান্তভাবে বল কাটিয়ে ঢুকেন প্রতিপক্ষের ডি বক্সে। সেখান থেকে জোয়াকুইন কোরেয়ার দিকে বল বাড়ালেও প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়িয়ে ব্যবধান হয় ৫-০!

শেষ পর্যন্ত ৫-০ তে খেলা শেষ হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর