23 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » রুশ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলায় নিহত ১১

রুশ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলায় নিহত ১১


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ায় একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলায় কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন৷ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলাকারীদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে৷

রুশ বার্তা সংস্থা আরআইএ মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে, শনিবার রাশিয়ারদক্ষিণ পশ্চিম বেলগোরোদ এলাকায় ইউক্রেন সীমান্তে দুই স্বেচ্ছাসেবী সৈনিকের হামলায় ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন৷ স্বেচ্ছায় যুদ্ধে যোগদানকারী একটি দলের উপর তারা হামলা চালায়৷ হামলাকারীদেরও পরে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ৷ রাশিয়ার কয়েকটি স্বাধীন সংবাদমাধ্যম জানিয়েছে, হতাহতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি৷

স্থানীয় সময় রোববার সকালে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্যামে এক ভিডিওতে বেলগোরোদ এলাকার গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ‘‘আমাদের ভূখন্ডে সামরিক ইউনিটে ভয়ানক ঘটনা ঘটেছে৷ অনেক সেনা আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন৷”

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ ইউটিউবে প্রচারিত এক সাক্ষাৎকারে দাবি করেন, হামলাকারীরা মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের এবং ধর্ম সংক্রান্ত বাকবিতণ্ডার পর বাকিদের উপর তারা গুলি চালায়৷

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর