21 C
আবহাওয়া
৫:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুই জন নিহত

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুই জন নিহত

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুইজনের 

বিএনএ, ঢাকা : রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সাইদুল ইসলাম (৩৫) ও অজ্ঞাত পরিচয় এক নারী (৩০)। রোববার(১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাদের দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এয়ারপোর্ট রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন জানান, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে এক নারী ও একজন পুরুষ ঘটনাস্হলে মারা গেছেন। । আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সাইদুল ইসলাম নামে একজনের পরিচয় পাওয়া যায়। তবে ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। সাইদুল ইসলাম পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি মহাখালী সাত তলা বস্তিতে থাকতেন।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর