25 C
আবহাওয়া
৯:২৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার


বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের পাহাড়তলীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জুলাই) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার পাহাড়তলী থানার ধুমকুল ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার মুরাদনগর থানার আলীরচর গ্রামের মৃত সোবেদ আলীর ছেলে মো. নাসির উদ্দিন (৪৫), মো. কালামের ছেলে মো. লিটন (২৮), আলেক মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (৩৯)। কক্সবাজারের রামুর চর এলাকার মৃত সামশুল আলমের ছেলে মো. ইয়াসিন (৩৪), বরিশাল সদর উপজেলার রাজারচর এলাকার মৃত ফরিদ হাওলাদারের ছেলে নূর আলম ওরফে সুমন (৩৮) ও কুমিল্লার তিতাস থানার মাসুমপুর কালাগাজী বাড়ির মৃত জহুর আলীর ছেলে আলী আহমদ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়তলীর ধুপকুল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি টিপ ছুরি, দুটি চাপাতি, দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, চুরির ঘটনায় একাধিক মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে ও বাসা বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর