29 C
আবহাওয়া
৮:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জামাই-শাশুড়ির জুয়ার আসর ভেঙে দিল পুলিশ, গ্রেপ্তার ১০

জামাই-শাশুড়ির জুয়ার আসর ভেঙে দিল পুলিশ, গ্রেপ্তার ১০

জামাই-শাশুড়ির জুয়ার আসর ভেঙে দিল পুলিশ, গ্রেপ্তার ১০

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে জামাই-শাশুড়ির একটি জুয়ার আসর ভেঙে দিয়েছে পুলিশ। এসময় পুলিশ জুয়ার আসরের মূল হোতা আব্দুর রহিম (৪৫) এবং তার শাশুড়ি ফরিদা বেগমসহ (৫০) ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে জুয়া খেলার সরঞ্জাম।

শনিবার (১৭ জুলাই) বিকেলে বিষয়টি জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। এরআগে শুক্রবার নগরীর ডবলমুরিং থানার মোগলটুলি এলাকা থেকে গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাকিরা হলেন- মো. আব্দুল হক বাবুল (৪২), মো. মিন্টু হাওলাদার (২৭), মো. কবির (৪০), জাফরুল্লাহ (৪৯), জাহাঙ্গীর আলম (৪১), মিজানুর রহমান পারভেজ (৪৫), আনোয়ার হোসেন (৫০) এবং
বদিউল আলম (৪৭)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ফরিদা ও আব্দুর রহিম দীর্ঘদিন ধরেই মোগলটুলি এলাকায় জুয়ার আসর চালিয়ে আসছিলেন। মোগলটুলির আহসান উল্লাহ মাতব্বর বাড়িতে ফরিদার চারটি ঘর আছে। তন্মধ্যে তিনটি ঘর ভাড়া দিয়েছেন। আর বাকি ঘরটিতে জুয়ার আসর বসিয়েছেন। জামাই রহিম বিভিন্ন স্থান থেকে জুয়াড়ি নিয়ে আসতেন। মূলত রাতের বেলাতেই এই জুয়ার আসর বসে। কারণ, জামাই-শাশুড়ির এই জুয়ার আসরের জুয়াড়িদের অধিকাংশই নিম্ন আয়ের। সারাদিন কাজ করে রাতের বেলাতেই তারা জুয়ার আসরে বসেন। গতকাল রাত সাড়ে বারটায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরিদা বেগম ঘর থেকে বের হয়ে আসেন এবং পুলিশের সাথে বাকবিতণ্ডা শুরু করে জুয়াড়িদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কেউই পালিয়ে যেতে পারেনি।

তিনি আরও বলেন, জুয়ার আসর থেকে ৮ জনকে এবং জুয়ার আসরের পরিচালক শাশুড়ি ফরিদা বেগম ও জামাই আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে জুয়ায় ব্যবহৃত ২ হাজার ৭২৫ টাকা এবং ৩ সেট তাস জব্দ করা হয়। এ ঘটনায় আটক ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী