34.4 C
আবহাওয়া
৪:০৯ অপরাহ্ণ - জুন ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন হচ্ছে

২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন হচ্ছে


বিএনএ, ঢাকা:  শিশুদের অপুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আবারও বড় পরিসরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ২৮ জুন (রবিবার) দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এর আওতায় দেশের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

​ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের কার্যক্রমে মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​৬ থেকে ১১ মাস বয়সী শিশু: এই বয়সী প্রায় ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

​১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু: এই বয়সী প্রায় ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ জন শিশুকে একটি করে উচ্চক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ