31 C
আবহাওয়া
২:৫৯ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চরমোনাই পীরের দরবারে জাহাঙ্গীর

চরমোনাই পীরের দরবারে জাহাঙ্গীর


বিএনএ বরিশাল: বরিশাল সিটি নির্বাচনে ভোটের দিন হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এ নেতা বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে আসলেও বিষয়টি জানাজানি হয় আজ শনিবার সকালে।

এ তথ্যের সত্যতা স্বীকার করে চরমোনাই মিডিয়া গ্রুপের সদস্য ও ইসলামী যুব আন্দোলনের মহানগরের সভাপতি এসএম সানাউল্লাহ বলেন, রাত ১১টায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরিফে এসে পৌঁছান। এক ঘণ্টা তিনি এখানে অবস্থান করেছিলেন।

তিনি বরিশাল সিটি নির্বাচনের প্রার্থী মুফতি ফয়জুল করীমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় জাহাঙ্গীর আলম ও মুফতি ফয়জুল করীম একান্তে কথা বলেছেন।

তাদের মধ্যে কি বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে, সেই বিষয়ে কিছু জানেন না জানিয়ে সানাউল্লাহ বলেন, মুফতির কক্ষ থেকে বেরিয়ে জাহাঙ্গীর আলম গাজীপুরে ফিরে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মুফতি ফয়জুল করীম বলেন, নির্বাচনের দিন হামলায় আমার আহত হওয়ার খবর শুনে তিনি আমাকে দেখতে এসেছিলেন। কুশলবিনিময় এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তিনি আবার চলে গেছেন।

বিএনএ/ সাইয়েদ কাজল,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫