27 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শৈলকুপায় জমি নিয়ে বিরোধ সংঘর্ষে ১৫ জন আহত

শৈলকুপায় জমি নিয়ে বিরোধ সংঘর্ষে ১৫ জন আহত

শৈলকুপায় জমি নিয়ে বিরোধ সংঘর্ষে ১৫ জন আহত

বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার ( ১৭ মে )  সকালে শৈলকুপা উপজেলার নাকোইল গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-নাইকোইল গ্রামের আব্দুল ওয়াহেদ, শুভ হোসেন, আক্তার হোসেন, টুলু বিশ্বাস, নার্গিস খাতুন, তোরাব বিশ্বাস, পলক বিশ্বাস, মুরাদ বিশ্বাস, হারুন বিশ্বাস, পারুলা বেগম, মহিদুল ইসলাম, রসুল হোসেনসহ ১৫ জন।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাকোইল গ্রামের সাত্তারের সাথে একই গ্রামের রোজদার বিশ্বাসের বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে বিরোধপুর্ণ ওই জমিতে বেড়া দেয় রোজদার বিশ্বাস। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখনও কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ২৪.কম/আতিক রহমান/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের