27 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » স্টার্টআপদের জন্য চট্টগ্রামে ‘বিগ’ ক্যাম্পেইন

স্টার্টআপদের জন্য চট্টগ্রামে ‘বিগ’ ক্যাম্পেইন

স্টার্টআপদের জন্য চট্টগ্রামে ‘বিগ’ ক্যাম্পেইন

বিএনএ, চট্টগ্রাম: বন্দর নগরী চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্কে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২৩ পর্বের অ্যাক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. আলতাফ হোসেন জানান, চট্টগ্রাম শহরে বেশ দ্রুত স্টার্টআপ সংস্কৃতি গড়ে উঠছে। নতুন স্টার্টআপ কোম্পানিগুলো সম্ভাবনাময় বেশকিছু উদ্যোগের মাধ্যমে নিত্যনতুন সমাধান নিশ্চিত করছে। চট্টগ্রামের উন্নয়নে যুবসমাজ ও তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্মার্ট বাংলাদেশ এবং নলেজ বেইজড ইকোনমি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে।

ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন বিগ ২০২৩ পর্বের মূখ্য সমন্বয়ক ও আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের পরামর্শক ও বিগ ২০২৩ পর্বের টেকনোলজি বিষয়ক সহযোগী সমন্বয়ক আবুল কালাম এহসানুল আজাদ, স্টার্টআপ চট্টগ্রাম প্রতিষ্ঠাতা আরাফাতুল ইসলাম আকিব।

আইডিয়া প্রকল্প স্টার্টআপদের চমৎকার উদ্ভাবনী মানসিকতাকে উৎসাহিত করতে চট্টগ্রামের বিভিন্ন স্টার্টআপ কমিউনিটি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাব সদস্য এবং বিভিন্ন শ্রেণির উদ্যোক্তাদের নিয়ে অ্যাক্টিভেশন ক্যাম্পেইন আয়োজন করে।‘ডেয়ার টু স্টান্ড বিগ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ক্যাম্পেইনে প্রায় শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

বিগ ২০২৩ পর্বের পুরস্কার হিসেবে সেরা স্টার্টআপ পাবে ১ কোটি টাকা অনুদান। নির্বাচিত তালিকার সেরা ৫০ স্টার্টআপের সবাইকে দেওয়া হবে ১০ লাখ টাকা করে বিশেষ অনুদান।

আগামী ২২ এপ্রিলের মধ্যে আগ্রহী উদ্যোক্তাদের (বিগ ২০২৩) পর্বের নির্ধারিত (www.big.gov.bd) সাইটে নিবন্ধন করতে নির্দেশনা দেওয়া হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা