23 C
আবহাওয়া
১২:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে রূপগঞ্জে একটি স্যালাইন তৈরির কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মইকুলি এলাকার ওরিয়ন ইনফেনশন লিমিটেড নামে ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের জেলা উপসহকারী পরিচালক মো. ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মইকুলি এলাকার ওরিয়ন ইনফেনশন লিমিটেড নামে ওই স্যালাইন তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর