29 C
আবহাওয়া
৮:২০ অপরাহ্ণ - মে ৪, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০


বিএনএ,বিশ্বডেস্ক : কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার।স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে (পুনর্বাসন হাসপাতাল) হামলা চালানো হয়।

তিনি জানান, হামলায় ২ হাজার শয্যার হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

তবে আফগান সরকারের এই অভিযোগ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুউল্লাহ মুজাহিদ এই হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হাসপাতাল ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করেছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী কাবুল এবং পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে ‘নির্ভুল বিমান হামলা চালিয়েছে’।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ