30 C
আবহাওয়া
১১:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

বিএনএ, জামালপুর: জামালপুরে বাসের ধাক্কা ও ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) ইসলামপুরের মোশাররফগঞ্জ বাজার এলাকা ও শাহপুর এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

বাসের ধাক্কায় মারা যাওয়া যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৬)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার উৎমারচর গ্রামের শহিজল মিয়ার ছেলে। অন্যদিকে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া যুবকের পরিচয় পাওয়া যায়নি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান,  জাহাঙ্গীর আলম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ইসলামপুরের ধর্মকুড়া এলাকায় যাচ্ছিলেন। ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে জামালপুর রেল স্টেশনের অদূরে শাহপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন জামালপুর স্টেশনে আসছিল। ওই সময় শাহপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

বিএনএ/শাহীন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন