25 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কাউখালীতে উপজেলা আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

কাউখালীতে উপজেলা আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন


বিএনএ, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাউখালীতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গ‌নে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে পুস্পমাল‌্য দি‌য়ে শ্রদ্ধা জানা‌ন নেতাকর্মীরা।

কাউখালী উপ‌জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি ক‌্যাজাই মারমার সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত‌্য জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, বাংলা‌দেশ‌কে নি‌য়ে এখ‌নো গভীর ষড়যন্ত্র হ‌চ্ছে। শুধু দে‌শে নয় আন্তর্জাতিক ষড়যন্ত্র হ‌চ্ছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্য স্বাধীনতা বিরোধীরা এখনো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দে‌শে বিশাল বিশাল উন্নয়ন কর্মকান্ড হ‌চ্ছে তা আওয়ামী লীগ ক্ষমতায় আছে বিধায় সম্ভব হ‌চ্ছে। সারা দেশের ন্যায় পাহাড়েও ব্যাপক উন্নয়ন হচ্ছে। কাউখালীর প্রতি‌টি এলাকায় বিশুদ্ধ পা‌নির ব‌্যবস্থা‌ করা হ‌য়ে‌ছে। যা‌দের ঘর নেই তা‌দের ঘ‌রের ব‌্যবস্থা করা হ‌য়ে‌ছে। বি‌এন‌পির সময় নি‌জে‌দের আখের গুছানোর কা‌জে সময় পার ক‌রে‌ছে৷ অন্যদিকে আওয়ামী লীগ উন্নয়ন ক‌রে যা‌চ্ছে বলে তিনি জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউখালী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান সামশু‌দোহা চৌধুরী, কাউখালী উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, ম‌হিলা আওয়ামীলীগ নেত্রী নিংবাইউ মারমা, যুবলী‌গের সভাপ‌তি অ‌ভিমং চৌধুরী, ফ‌টিকছ‌ড়ি ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক লা‌থোয়াই মারমা প্রমুখ।

যারা বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্য ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। আলোচনা সভায় ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের