23 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের কুচকাওয়াজ

জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের কুচকাওয়াজ

বিজয় দিবস প্যারেড ২০২২

বিএনএ, ঢাকা: রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভিবাদন মঞ্চে আসেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অভিবাদন মঞ্চে আসার পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে খোলা জিপে চড়ে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন।

কুচকাওয়াজের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ও সাতজন বীরশ্রেষ্ঠর প্রতিকৃতি প্রদর্শনের পর সুসজ্জিত বাহনে মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ কুচকাওয়াজের পাশাপাশি প্যারেড গ্রাউন্ডের আকাশ থেকে রাষ্ট্রপতিকে সালাম দেওয়া হয়। প্যারেড গ্রাউন্ডের আকাশে চলে আর্মি এভিয়েশন, নেভাল এভিয়েশন ও র‌্যাব এভিয়েশনের মনোজ্ঞ ফ্লাইফাস্ট। আকাশ থেকে ফ্রিফল জাম্প দিয়ে পতাকা নিয়ে প্যারেড গ্রাউন্ডে অবতরণ করেন প্যারা কমান্ডোরা।

'বিজয় দিবস প্যারেড ২০২২'
‘বিজয় দিবস প্যারেড ২০২২’ এ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে প্রত্যক্ষ করেন।

সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতিকে অভিবাদন জানাচ্ছে। বিভিন্ন বাহিনীর সর্বমোট ২৩ টি কন্টিনজেন্ট রাষ্ট্রপতিকে সালাম জানাচ্ছে।

'বিজয় দিবস প্যারেড ২০২২'
‘বিজয় দিবস প্যারেড ২০২২’ পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে সকাল ৬টা ৪০ মিনিটে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ; এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

'বিজয় দিবস প্যারেড ২০২২'
‘বিজয় দিবস প্যারেড ২০২২’ এ সম্মিলিত কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সরকারের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর