25 C
আবহাওয়া
৮:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শ্রদ্ধার ফুলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

শ্রদ্ধার ফুলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

বিএনএ ডেস্ক: কুয়াশার চাদর ভেদ করে উদিত হয়েছে নতুন সূর্য। বিজয় দিবসের রক্তিম সেই সূর্যোদয়ের আগেই হাজারো মানুষের সমাগম হয়েছে জাতীয় স্মৃতিসৌধ এলাকায়। বিজয়ের ৫২তম বছর উদযাপন উপলক্ষে শীতকে উপেক্ষা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এসেছেন অসংখ্য মানুষ। ফুল হাতে স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে এসেছেন তারা। হাজারো মানুষের আনা শ্রদ্ধার ফুলে মুহূর্তের মধ্যেই ভরে উঠেছে পুরো স্মৃতিসৌধের শহীদ বেদি।

শুক্রবার সকাল ৭টার পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ এলাকা উন্মুক্ত করে দেওয়ার পরেই সকল শ্রেণি-পেশা ও বয়সের মানুষের ভিড় লেগে যায় ঢাকার অদূরে সাভারে স্থাপিত স্মৃতিসৌধ এলাকায়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হয়। সকাল ৬টা ৩০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন রাষ্ট্র ও সরকারপ্রধান।

এ সময় এক মিনিট দাঁড়িয়ে থেকে নীরবতা পালন করেন দুজন। বেজে ওঠে বিউগলের করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

এরপর জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা। এ সময় তার পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদসহ আরও অনেকে।

ভিআইপিদের যাতায়াতের কারণে ফজরের আগ থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সকাল পৌনে ৭টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে মহাসড়ক ছেড়ে দেওয়া হয় এবং সকলের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী ও নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে প্রবেশ করেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

রাজনীতিবিদ, কূটনীতিক, সমাজকর্মী, সরকারি-বেসরকারি চাকুরে, শিল্পী-বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, শ্রমিক, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধার পুষ্পাঞ্জলিতে ঢেকে যায় সৌধের শহীদ বেদি।

অনেককে দেশাত্মবোধক গানের সঙ্গে নিজেদের কণ্ঠ মেলাতে দেখা গেছে। শহীদদের প্রতি সম্মান জানাতে তাদের হাতে ছিল নানা রঙয়ের, বর্ণের ফুল। আবার অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর নীরবতা পালন করেছেন। সময় যত গড়াচ্ছে, মানুষের ভিড় ততই বাড়ছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের