27 C
আবহাওয়া
৭:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা শুক্রবার

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা শুক্রবার

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা শুক্রবার

বিএনএ, ঢাকা: আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা শুক্রবার (১৭ নভেম্বর)। এদিন বিকেল তিনটায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

এ সভা থেকেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী। পরদিন শনিবার থেকে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

বৃহস্পতিবার( ১৬ নভেম্বর) আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা জানান। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের জানান, শুক্রবার একই কার্যালয়ে নির্বাচন কমিটির সভা হবে। বিকেল তিনটায় এ সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: নির্বাচনের প্রজ্ঞাপন জারি করল ইসি

তিনি জানান, এ কার্যালয় থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী এখান থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির বুথগুলো উদ্বোধন করবেন।

তিনি আরও জানান. নির্বাচন পরিচালনা কমিটির এ সভায় নির্বাচন পরিচালনার জন্য বেশ কিছু উপ-কমিটি গঠন করা হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী