28 C
আবহাওয়া
২:৫৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে দুইজন

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ মান্নান (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলীতে উপজেলার চরপাথরঘাটার হাবিলদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মান্নান স্থানীয় আব্দুল শুক্কুরের ছেলে। তিনি এস আলম সিমেন্ট কারখানার শ্রমিক বলে জানা গেছে।

আব্দুল মান্নানের বাবা আব্দল শুক্কুর বলেন, রুমের ফ্যান বন্ধ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মান্নান। এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, চরপাথরঘাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক মারা গেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু