21 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বিএনএ, বরিশাল: সাংবদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বরিশালের সাংবাদিকরা। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরিশাল প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি ও বরিশাল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আনিছুর রহমান স্বপন। এসময় জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেইন, এটিএন বাংলার সাংবাদিক হুমায়ূন কবির, দেশ টিভির সাংবাদিক সুশান্ত ঘোষ, এনটিভির সাংবাদিক আকতার ফারুক শাহীন প্রমুখ।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর