23 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » চসিকের ১৮ লাখ ৮১ হাজার টাকা গৃহকর আদায়

চসিকের ১৮ লাখ ৮১ হাজার টাকা গৃহকর আদায়


বিএনএ,চট্টগ্রাম:  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট ১৮ লাখ ৮১ হাজার ৩০৭ টাকা বকেয়া কর আদায় করেছে। বুধবার (১৬ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পৃথকভাবে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

চসিক সূত্রে জানা যায়, বুধবার রাজস্ব সার্কেল-৭ ও ৮ এর আওতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স (গৃহকর) ও ট্রেড লাইসেন্স ফি আদয়ের লক্ষ্যে সার্কেল-৭ এর আওতাধীন উত্তর আগ্রাবাদ ও রামপুর এলাকায় হোল্ডিং ট্যাক্স বাবদ ১৩ লাখ ৭৬ হাজার ৫ শত ৮৮ টাকা ও ট্রেড লাইসেন্স বাবদ ৭২ হাজার ৫ শত ১৫ টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। সার্কেল- ৮ এর আওতাধীন দক্ষিণ হালিশহর এলাকায় ৩ লাখ ৭২ হাজার ৩ শত ৪৪ টাকা ও ট্রেড লাইসেন্স বাবদ ৫৯ হাজার ৮ শত ৬০ টাকাসহ সর্বমোট হোল্ডিং ট্যাক্স বাবদ ১৭ লাখ ৪৮ হাজার ৯ শত ৩২ টাকা ও ট্রেড লাইসেন্স বাবদ ১ লাখ ৩২ হাজার ৩ শত ৭৫ টাকা আদায় করা হয়। এছাড়াও উভয় অভিযানে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা দায়ে ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় চসিক।অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারিসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর