34 C
আবহাওয়া
৩:০৬ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেই রিকশাচালকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেই রিকশাচালকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেই রিকশাচালকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া রিকশাচালক জাহেদ আলীর (২৮) পরিবারকে ৫ লাখ টাকার স্থায়ী জামানত করে দিচ্ছে সরকার। মঙ্গলবার (১৬ মে) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান।

তিনি বলেন, আমি প্রতিমন্ত্রীর একসময় ব্যক্তিগত সহকারী ছিলাম। আজ (মঙ্গলবার) সকালে উনার সঙ্গে কথা বলেছি যাতে রিকশাচালক জাহেদের পরিবারের জন্য কিছু করা যায় কি না। এসময় উনি (প্রতিমন্ত্রী) জানতে চান— লাইনটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নাকি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের? আমি উনাকে নিশ্চিত করেছি এটা পিডিবির লাইন। এরপর প্রতিমন্ত্রী আমাকে বলেন, ‘তুমি পিডিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বলো, আমি উনাকে বলে দিচ্ছি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে রিকশাচালকের পরিবারকে ৫ লাখ টাকার এফডিআর করে দেওয়ার জন্য।

এছাড়াও ভুক্তভোগীর পরিবারে যোগ্য কেউ থাকলে বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোনো কোম্পানিতে চাকরির ব্যবস্থাও হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক।

এর আগে, রোববার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরের অক্সিজেন মোড়ের গাউছিয়া তোরণের বাম পাশে চলন্ত রিকশায় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে জাহেদ আলী দগ্ধ হন। পরবর্তীতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

জাহেদ আলীর বাড়ি রংপুর লালমনিরহাটের জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নে। তিনি চট্টগ্রাম নগরের অক্সিজেনের ট্যানারি বটতল এলাকায় থাকেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন