27 C
আবহাওয়া
৫:০৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ফের মাঠে নামছে ১১ দলীয় জোট

ফের মাঠে নামছে ১১ দলীয় জোট


বিএনএ, ঢাকা: গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে সক্রিয় হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যজোট।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক ঘোষণায় জানানো হয়, আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত দেশব্যাপী গণমিছিল আয়োজন করা হবে।

জোটের নেতারা জানিয়েছেন, তাদের দাবি আদায়ে তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং এই কর্মসূচি সেই বৃহত্তর আন্দোলনের অংশ। রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা পর্যায়েও কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে কর্মসূচির বিস্তারিত সূচি, রুট এবং অংশগ্রহণকারী নেতাদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, শিগগিরই এ বিষয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ