21 C
আবহাওয়া
৩:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ৪৪ ঘণ্টা পর আড়িয়াল খাঁ নদে মিলল ২ বোনের মরদেহ

৪৪ ঘণ্টা পর আড়িয়াল খাঁ নদে মিলল ২ বোনের মরদেহ


বিএন এ, বরিশাল : বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৭টায় ও ১০টায় আড়িয়াল খাঁ নদ থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নুরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার বেলা ২টার দিকে ঢালীবাড়ি লঞ্চঘাটে গোসলে গিয়ে নিখোঁজ হয় তারা।

মৃত দুই বোন হলো উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের মো. মাহমুদ হাসানের মেয়ে হাবিবা হাসান অর্পা (১৭) এবং মো. বাবুর মেয়ে সিদরাতুল মুনতাহা হাফসা (১৩)। তারা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয়রা জানায়, ওই দুই বোনের পরিবার ঢাকায় থাকত। ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে গোসলে নদে নেমে ডুবে যায়।

মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নুরুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, দুই বোন নিখোঁজের পর জেলে ও স্থানীয়দের নিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়। আজ সকাল ৭টার দিকে ঢালীবাড়ি লঞ্চঘাট থেকে ২০০ গজ পশ্চিমে অর্পার মরদেহ পাওয়া যায়। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে বানীমর্দন লঞ্চঘাট এলাকা থেকে সিদরাতুল মুনতাহা হাফসার ভাসমান মরদেহ পাওয়া গেছে।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল/এইচ.এম/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর