21 C
আবহাওয়া
৩:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কোটচাঁদপুরে প্রকাশ্যে দুই যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

বিএনএ, পটুয়াখালী : পটুয়াখালীতে ইউসুফ মৃধা (৫৭) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ইউসুফ মৃধা ইটবাড়িয়া ইইনিয়নের তুলাতলা গ্রামের ইসমাইল মৃধার ছেলে। শহরের ৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর সেতু এলাকায় তার ওষুধের দোকান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান তালুকদার জানান, শহরের ৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ব্রিজ এলাকায় ইউসুফের ওষুধের দোকান। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাত ১০টার দিকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

মিজানুর রহমান জানান, বাড়িতে না ফেরায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম রাত ১১টার দিকে মেয়েকে নিয়ে স্বামীর খোঁজে দোকানের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে খোলা মাঠে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশেপাশের লোকজন ইউসুফকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তার মৃত্যু হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তার শরীরে বেশ কিছু ধারাল অস্ত্রের আঘাত আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর