27 C
আবহাওয়া
৫:১১ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা

বিএনএ, ঢাকা : দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংক্রমিতের সংখ্যা বেড়ে যাওয়ায় বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। শুক্রবার (১৬ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আসা যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। ১৬ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

উল্লেখ্য, গত বছরের ২৩ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞা এবং বিমান চলাচল স্থগিত করে  দক্ষিণ কোরিয়া সরকার। দীর্ঘ ৮ মাস পর বাংলাদেশের নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়া। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুনরায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ কোরিয়া গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকরা ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন শুরু করেন। নতুন করে আবার নিষেধাজ্ঞা জারি করায় কোরিয়া গমনেচ্ছু বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মী ভোগান্তিতে পড়বেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু