26 C
আবহাওয়া
৬:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৬

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৬


বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সাততলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত ৬ জনের। ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়া ও আগুনে আটকা পড়েন বাসিন্দারা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রথমে জানানো হয় নিহতের সংখ্যা ৩ জন। পরবর্তীতে পুলিশ জানায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাদের ২টি ইউনিট। এরপর ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।

জানা যায়, নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ। নিহত ফজলে রাব্বির মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার মেয়ের মরদেহ রয়েছে লুবানা হসপিটালে।

অপর পরিবারের, হারিস ও তার ছেলের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। তার ভাতিজির মরদেহ রয়েছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের