21 C
আবহাওয়া
৩:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » গ্রিনলাইন বাসে আরেক বাসের ধাক্কা, আহত ৩

গ্রিনলাইন বাসে আরেক বাসের ধাক্কা, আহত ৩


বিএনএ,ডেস্ক: পটুয়াখালীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনের একটি বাসে ধাক্কা দিয়েছে রাজীব পরিবহনের বাস। এ দুর্ঘটনায় আহত হয়েছে  ৩ জন। আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার(১৫ জানুয়ারি) দিবাগত  রাত ১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।রাজিব পরিবহন ও গ্রীন লাইন পরিবহনের গাড়ি দুটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল।

স্থানীয় সূত্রে জানাযায়, ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনটি না দেখে রাজিব পরিবহন পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্রীন লাইন পরিবহন রাস্তার পাশে কিছুটা পড়ে যায়। রাজিব পরিবহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গ্রীন লাইন পরিবহনের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

রাজিব পরিবহনে থাকা এক যাত্রী বলেন, ঢাকা থেকে রাজিব পরিবহন করে কুয়াকাটা যাচ্ছিলাম, তবে দাঁড়িয়ে থাকা গ্রীন লাইন পরিবহনের সঙ্গে আমাদের গাড়িতে ধাক্কা লাগে। রাজিব পরিবহনের সামনে যারা ছিল তারা বেশি আহত

পটুখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের গাড়িতে করে আহতদের দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের যে মালামাল রয়েছে সেগুলো পুলিশ পাহারা দিচ্ছে।

বিএনএনিউজ/রেহানা, ওজি 

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর