23 C
আবহাওয়া
৯:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কুয়াশার চাদরে ঢাকা রাজধানী

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী

কুয়াশা

বিএনএ ডেস্ক: ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী শহর ঢাকা। কুয়াশার চাদরে কয়েক হাত দূরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়ে। ডিসেম্বরের মাঝামাঝি এ সময়টা শীতকে মনে করিয়ে দিতেই চাইছে কুয়াশার এ চাদর। কুয়াশার কারণে যান চলাচলের স্বাভাবিক গতি ব্যহত হচ্ছে। সকাল ৯টায়ও সূর্যের দেখা মেলেনি। রাজধানীতে চলাচলকারী গাড়িগুলোকে পথ দেখায় হেডলাইট।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ঢাকার আকাশে স্বাভাবিকভাবেই ধুলো ও ধোঁয়া বেশি। এজন্য কুয়াশাকে অনেক বেশি ঘন মনে হয়েছে। কিন্তু প্রকৃত ঘন কুয়াশা হলে গাছের পাতায় পানি পড়ে, স্যাঁতসেঁতে ভাব থাকে। কিন্তু এই কুয়াশা ঘন নয়। এতে সে রকম কিছু হয়নি।

তিনি বলেন, কুয়াশা আরও দুদিন থাকতে পারে। এটি কেটে গেলে ঢাকায় শীত পড়বে। দেশের অন্যান্য এলাকায় শীতের তীব্রতা বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিনই শীতের দাপট বাড়তে থাকবে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি পড়তে পারে। ফলে এ সময়ে যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে শীতের বাতাস দ্রুত সারা দেশে আবার ছড়িয়ে পড়ছে।

এদিকে গত এক দিনে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। ঢাকার তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী