32 C
আবহাওয়া
৫:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা সুষ্ঠুভাবে পালনে প্রশাসনের মতবিনিময় সভা

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা সুষ্ঠুভাবে পালনে প্রশাসনের মতবিনিময় সভা

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা সুষ্ঠুভাবে পালনে প্রশাসনের মতবিনিময় সভা

বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব উপলক্ষে বৌদ্ধ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর শওকত, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) খায়রুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম শ.ম মিজানুর রহমান, সাংবাদিক অধীর বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া রাজু প্রমুখ।

ইউএনও হিমাদ্রী খীসা বলেন, প্রবারণা পুর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ৪৬টি বিহারে জিআর প্রকল্পের চাউল বিতরণ করা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত