33.1 C
আবহাওয়া
১২:০১ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৩০৭ জন

ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৩০৭ জন


বিএনএ ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৪৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ জন। এ নিয়ে বর্তমানে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৯১ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৯২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৯৯ জন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে ১৩ হাজার ৪৮৩ জন রোগী।  এ সময়ে ডেঙ্গুতে ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দেবে না ভারত