21 C
আবহাওয়া
৫:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

বিএনএ, ঢাকা: রাজধানীর শ্যামপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়েন তিনি। এ সময় ওই এলাকায় রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পাগলা-শ্যামপুর রেলস্টেশনের মধ্যবর্তী রসুলপুর-ভাগলপুর এলাকা থেকে ওই ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি ওই ব্যক্তি সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর