27 C
আবহাওয়া
৭:১০ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়া-আফগানিস্তান ওয়ানডে সিরিজ স্থগিত

অস্ট্রেলিয়া-আফগানিস্তান ওয়ানডে সিরিজ স্থগিত

অস্ট্রেলিয়া-আফগানিস্তান ওয়ানডে সিরিজ স্থগিত

বিএনএ ক্রীড়াডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল।রোববার (১৫ আগস্ট) এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া এ সিরিজ স্থগিত করতে সম্মত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থানান্তরিত হওয়ায় ভ্রমণ, কোয়ারেন্টাইনের সময়সীমা ও ম্যাচ আয়োজনের ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যে কারণে সিরিজটি আপাতত স্থগিত করা হলো।

এদিকে, তালেবান আগ্রাসনে রশিদ-মুজিবদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাও অনিশ্চয়তার মুখে পড়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২ মাস বাকি। তার আগে বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চালু হওয়ার কথা ছিল। কিন্তু তালেবান আগ্রাসনে বিশ্বকাপের প্রস্তুতি পুরোদমে ব্যাহত হচ্ছে।

এদিকে, আফগান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও ক্রিকেটারদের অনুশীলনের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারছে না।তালেবান আগ্রাসনের কারণে কাবুল আন্তর্জাতিক স্টেডিয়াম বন্ধ। দেশটির বেশিরভাগ ক্রিকেটার কাবুল স্টেডিয়ামেই অনুশীলন করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনুশীলন তো দূরের কথা, ক্রিকেটাররা নিজেদের ও পরিবারের জীবন রক্ষায় ব্যস্ত। কবে থেকে প্রস্তুতি শুরু হবে, তা কেউ জানে না।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ