23 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন


বিএনএ,ডেস্ক :  ফিলিপাইনে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে দেশটির মিন্দোরো অঞ্চলসহ রাজধানী ম্যানিলা কেঁপে ওঠে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য নিশ্চিত করেন। তারা জানিয়েছে,  বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দোরোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ছিল। রাজধানী ম্যানিলায়ও কম্পন অনুভূত হয়েছে।

ফিলিপাইন সিসমোলজি এজেন্সি বলেছে যে, তারা একটি ৬.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে। এর থেকে ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ভূমিকম্পের কারণে দেশটিতে তিনটি এলিভেটেড রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । সেই সঙ্গে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে ।

সাগরের যে স্থানে ভূমিকম্প সংঘটিত হয়েছে সেখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত কাতাগান। শহরটির মেয়র জানিয়েছেন, ভূমিকম্পে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটি দেখার জন্য ইঞ্জিনিয়ারিং দলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর