32 C
আবহাওয়া
৫:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে

বিএনএ, বিশ্বডেস্ক : পারমাণবিক চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে দুই দেশের মাঝে ইতিবাচক বৈঠক হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ধারণা করা হচ্ছে,  শিগগির এ বিষয়ে দেশ দু’টির মধ্যে চুক্তি সই হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে আশার ইঙ্গিত দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় চার শতাংশ কমে গেছে।

বৃহস্পতিবার (১৪ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি দুই ডলারের বেশি কমে ৬৪ ডলারে দাঁড়িয়েছে।

উপসাগরীয় অঞ্চলের সফরে গিয়ে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছি।

ট্রাম্প বলেন, আমরা হয়তো এমন এক চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি, যেটা করতে গিয়ে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে না। এটি করার দুটি উপায় আছে। একটি হলো খুবই সুন্দর ও শান্তিপূর্ণ উপায়, আর অন্যটি হলো সহিংস পথ, কিন্তু আমি দ্বিতীয় উপায়টি নিতে চাই না।

এদিকে ইরানি একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনও কিছু ফাঁকফোকর রয়ে গেছে, যেগুলো পূরণ করা দরকার।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ওমানে ইরানি ও মার্কিন আলোচকদের মধ্যে নতুন করে আলোচনা গত রবিবার শেষ হয়েছে।

তেহরান প্রকাশ্যে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানের কথা জানিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত