27 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন


বিএনএ, ডেস্ক : স্পেন সরকার দেশটিতে নথিহীন অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার মঙ্গলবার (১৪ এপ্রিল) এ কর্মসূচি অনুমোদন করেছে। স্থানীয় সময় আগামীকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।

স্পেনসহ বিশ্বের বিভিন্ন অংশে মানুষের মধ্যে অভিবাসনবিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে স্পেন সরকারের এমন উদ্যোগ দেশটিকে ব্যতিক্রমী অবস্থানে নিয়ে গেছে। সানচেজ সরকারের এ উদ্যোগ স্পেনে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরোধিতা উসকে দিয়েছে। এমনকি দেশটির সরকারি কর্মকর্তাদের মধ্যেও এ নিয়ে ক্ষোভ দেখা গেছে। তাদের মতে, তারা এ পরিস্থিতি সামাল দিতে পারবেন না।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ