বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ শেষের খুব কাছাকাছি । তবে ইরানে মার্কিন বাহিনীর অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, “যদি এখনই আমরা ইরান থেকে সব কার্যক্রম গুটিয়ে নেই, তাহলে দেশটি পুনর্গঠনে তাদের প্রায় ২০ বছর সময় লাগতে পারে। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি। পরিস্থিতি কীভাবে এগোয়, তা আমরা দেখব। আমার ধারণা, তারা দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।”
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। টানা ৪০ দিনের সংঘাতের পর ৭ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান।
এই যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধানের দিকে নিতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। প্রায় ২২ ঘণ্টাব্যাপী আলোচনার পরও কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।
বিএনএ/ওজি
![]()

