23 C
আবহাওয়া
১:২৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রামপাল বিদ্যুৎকেন্দ্রের ২০ ভারতীয় শ্রমিক করোনায় আক্রান্ত

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ২০ ভারতীয় শ্রমিক করোনায় আক্রান্ত

করোনার উচ্চ ঝুঁকিতে দেশের ৩৭ জেলা

বিএনএ, বাগেরহাট : বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ২০ ভারতীয় শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি মোতাবেক আইসোলেশানে রাখা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকসহ বাগেরহাটে ৪২ জন নতুন করোনার রোগী শনাক্ত করা হয়েছে।করোনার প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে বাগেরহাটে করোনায় আক্রান্ত হয়েছে ১৫৬ জন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করে জানান, ১০৩ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০ জন হলেন বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের আওতাধীন রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক। কর্তৃপক্ষ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাদের আইসোলেশন নিশ্চিত করেছে।

তিনি আরও জানান, বাগেরহাটে করোনার দ্বিতীয় ঢেউয়ে ১৫৬ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাগেরহাট সদর হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা