বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। তিনি রোববার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
২০২৪ সালের ২৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রক্টর হিসেবে দায়িত্ব নেন সাইফুদ্দীন আহমদ। প্রায় ২০ মাস দায়িত্ব পালনের পর তিনি সরে দাঁড়ালেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আমি গত ২০ মাস প্রক্টরের দায়িত্ব পালন করেছি। এখন সবকিছু একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। তাই আমি আমার পরিবারকে একটু সময় দিতে চাই।’
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আন্দোলন ও অস্থিরতার মধ্যেই প্রক্টরের দায়িত্ব নেন সাইফুদ্দীন আহমদ। দীর্ঘ দিন দায়িত্ব পালনের পর অবশেষে তিনি এই পদ ছাড়ছেন।
বিএনএ/ওজি
![]()

