32 C
আবহাওয়া
৩:০০ অপরাহ্ণ - মে ১০, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে গাড়িবোমা হামলা,নিহত ১২ পুলিশ

পাকিস্তানে গাড়িবোমা হামলা,নিহত ১২ পুলিশ


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের  বান্নু জেলার ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।রোববার(১০/৫/২৬) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।বান্নুর ফতেহ খেল এলাকায় শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

বান্নু পুলিশের কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান জানান, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক-বোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশ চেকপোস্টে আঘাত হানে। এরপর একাধিক সশস্ত্র হামলাকারী চেকপোস্টে ঢুকে পড়ে।

বান্নুর এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হামলাকারীরা ভারী অস্ত্রের পাশাপাশি কোয়াডকপ্টার ব্যবহার করেছে।’

তিনি আরো বলেন, ‘পিছু হটার সময় তারা পুলিশ সদস্যদের অস্ত্রও সাথে নিয়ে গেছে।’

সাম্প্রতিক বছরগুলোতে বান্নুতে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলেও এ প্রবণতা আরো বিস্তৃত হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ