23.4 C
আবহাওয়া
৭:২৭ অপরাহ্ণ - মে ১০, ২০২৬
Bnanews24.com
Home » আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯.৮২ শতাংশ

আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯.৮২ শতাংশ


বিএনএ, ঢাকা : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৮৯.৮২ শতাংশ।

রোববার (১০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম উপাচার্যের কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর কামিল প্রথম ও চূড়ান্ত বর্ষ মিলিয়ে দেশের ১৬৭টি কেন্দ্রে মোট ৪২ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ৬২২ জন।

প্রথম বর্ষে পাসের হার ৮৩.৫১ শতাংশ এবং চূড়ান্ত বর্ষে পাসের হার ৯৬.১২ শতাংশ।

গত ৩ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের মেধা তালিকায় চূড়ান্ত বর্ষে ঢাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, পিরোজপুরের ছারছীনা দারুসুন্নত কামিল মাদরাসা এবং ঝালকাঠি এন এস কামিল মাদরাসা শীর্ষস্থান লাভ করেছে।

এ ছাড়া প্রথম বর্ষে চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা, সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকা এবং চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শীর্ষস্থানে রয়েছে।

ফলাফলের প্রকাশের সময় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে ফলাফল প্রকাশ করা আমাদের বড় সাফল্য। আমাদের লক্ষ্য হলো যথাসময়ে পরীক্ষা গ্রহণ এবং সেশনজটমুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।

পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd) থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ