26 C
আবহাওয়া
৪:৪২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা


বিএনএ, ঢাকা : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌরসভার মেয়র প্রার্থী রয়েছেন ৫০ জন।

রোববার (১০ মে) দলটির বাংলামোটরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাইনি। সাংগঠনিকভাবে প্রতিটি আসনের ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। জাতীয় নির্বাচনে জোট হলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ দীর্ঘ প্রক্রিয়া এবং সময়সাপেক্ষ।

এ সময় তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট ও দুর্নীতির সাথে সম্পৃক্ততা না থাকলে এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকলে অন্য দলের কেউ-ও এনসিপির পক্ষে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে আবেদন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে দলটি থেকে জানানো হয়, ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন আসবে যদি কোনো প্রার্থী প্রত্যাশা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ না করেন। সেক্ষেত্রে সম্ভাবনাময় অন্য কাউকে বেছে নেবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর