29 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে চাচা হত্যা মামলায় ভাতিজা গ্রেফতার

ঝিনাইদহে চাচা হত্যা মামলায় ভাতিজা গ্রেফতার

ঝিনাইদহে চাচা হত্যা মামলায় ভাতিজা গ্রেফতার

বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহে চাচা হত্যা মামলায় ভাতিজা শহিদুল ইসলাম (৪৩) কে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৫ মার্চ) ঝিনাইদহ উপজেলার কোদালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে জানিয়েছে। শহিদুল ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে।

র‌্যাব জানায়, গত ১০ জানুয়ারি জমিজমা নিয়ে বিরোধের জের ধরে যাদবপুর গ্রামে আওলাদ হোসেন নামে এক বৃদ্ধ খুন হন। ভাতিজা শহিদুল তাকে কোদাল দিয়ে আঘাত করে মাঠেই খুন করেন চাচাকে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় শহিদুলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে শহিদুল পলাতক ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহিদুলকে কোদালিয়া গ্রাম থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।

বিএনএ/আতিক,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের