23 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্কে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ দল ২৩ জনকে উদ্ধার করেছে

তুরস্কে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ দল ২৩ জনকে উদ্ধার করেছে

তুরস্কে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ দল ২৩ জনকে উদ্ধার করেছে

বিএনএ, ঢাকা: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারি দল। এদের মধ্যে একজন জীবিত ও বাকি ২২ জন মৃত।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার তুরস্কে যাওয়া বাংলাদেশের উদ্ধারকারি দলের সর্বশেষ এ পরিস্থিতি জানিয়েছেন।

তিনি জানান, আজকের বুধবার (১৫ ফেব্রুয়ারি) সর্বশেষ পরিস্থিতি তুরস্কের থেকে তাদের জানানো হয়েছে। উদ্ধার অভিযানের শুরু থেকে এ পর্যন্ত সর্বমোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে জীবিত, বাকি ২২ জনকে মৃত উদ্ধার করা হয়। এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। পরে ৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৪৬ মিনিটে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায় বাংলাদেশের উদ্ধারকারী দল। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর