26 C
আবহাওয়া
৭:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৬
Bnanews24.com
Home » পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

কমতে শুরু করেছে শীত, তাপমাত্রা বাড়ার আভাস

বিএনএ, পঞ্চগড় : দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের মধ্য দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ।তীব্র শীত আর ঘন কুয়াশায় দুর্ভোগ বেড়েছে এ অঞ্চলের মানুষের জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত পড়ছে কুয়াশা।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চল দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বেলা বাড়ার সাথে সূর্যের দেখা মিললেও নেই রোদের তেজ। এতে বিপাকে রয়েছেন খেটে খাওয়া দিনমুজুর ও সাধারণ মানুষ। দরিদ্র ও অসহায়রা প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত বৃহস্পতিবার সকাল ৯টায় এখানে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। একদিনের ব্যবধানে শুক্রবার সকাল ৯ টায় তা নেমে আসে ৮ দশমিক ৮ ডিগ্রিতে। তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা