21 C
আবহাওয়া
৫:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ‘গাঁজা’ চাষ!

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ‘গাঁজা’ চাষ!

গাঁজা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের আবাসিক এলাকায় বিপুলসংখ্যক গাঁজাসদৃশ গাছ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক গাছ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি আবু জিহাদ খান।

তিনি জানান, ‘সদর হাসপাতালের আবাসিক এলাকায় গাঁজাগাছের মতো অসংখ্য গাছ রয়েছে- সংবাদ পেয়ে গতকাল সন্ধ্যায় অভিযান চালানো হয়। ওই এলাকায় আট-নয়টি জায়গা থেকে পাঁচ শতাধিক গাছ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এটি গাঁজার ভিন্ন জাত হতে পারে।’

ওসি আরও জানান, গাগুলো পরীক্ষার জন্য রাজশাহী মাদক পরীক্ষাগারে পাঠানো হবে। গাঁজাগাছ প্রমাণিত হলে আইনিব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান জানান, গাঁজাসদৃশ গাছ বেড়ে ওঠার বিষয়টি আমার জানা ছিল না। লোকবল সংকটের কারণে ওই এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বিঘ্ন ঘটছে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর