29 C
আবহাওয়া
১০:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রামুতে হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত ১

রামুতে হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত ১


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের রামুতে হাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে  উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক একই ইউনিয়নের ঢালারমুখ গ্রামের মোঃ হোসেন প্রকাশ মাদুর ছেলে। তিনি ঢালার মুখ নয়া পাড়া সমাজ কমিটির সভাপতি।
নিহতের ছেলে রিফাত হোসেন জানান, সকালে বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে তার বাবা হাতির আক্রমণের শিকার হন । এতে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সত‍্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। কয়েকদিন ধরে ওই এলাকার মানুষ বন্য হাতির আতংকে আছে। লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল