23 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

বিএনএ: অনলাইনে জুয়া পরিচালনার সঙ্গে জড়িত সন্দেহে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহিদুজ্জামান ও ছাত্রলীগের পাঁচ কর্মীকে পুলিশি আটক।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গাংনী উত্তরপাড়া এলাকায় শাহিদুজ্জামানের ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের আটক করা হয়। ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশি হেফাজতে নেয়া অন্য পাঁচজন হলেন-রবিউল ইসলাম, জুবায়ের হোসেন, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের এক নেতা।

ডিবি সূত্রে জানা গেছে, শাহিদুজ্জামানের কার্যালয়ে অনলাইনে জুয়া পরিচালিত হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালায়। অভিযানের সময় ওই ছয় ব্যক্তির মুঠোফোনে অনলাইন জুয়ার অ্যাপ্লিকেশন পাওয়া গেছে। পরে তাঁদের কাছ থেকে ১৪টি মুঠোফোন সেট জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শাহিদুজ্জামানের ব্যক্তিগত কার্যালয় থেকে জুয়া পরিচালিত হচ্ছে এবং রাজনৈতিক ছত্রছায়ায় এসব অবৈধ ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাই শাহিদুজ্জামানসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর