31 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » অস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

অস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

অস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে মধুরছড়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/১৪ ব্লকের জোবায়ের মোহাম্মদের বসতঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে একটি দেশে তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

গ্রেফতারকৃতরা হলেন, ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/১৪ ব্লকের সৈয়দ নুরের ছেলে জোবায়ের মোহাম্মদ (২২), একই ক্যাম্পের মৃত আবু সুফিয়ানের ছেলে মো. আয়াছ (২২) ও ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ইষ্ট) এ ব্লকের আমিন উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (২৫)।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক। তিনি বলেন, অস্ত্রসহ কিছু সন্ত্রাসী ওই রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় আর্মড পুলিশের একটি দল। সে সময় পালানোর চেষ্টাকালে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে অস্ত্র ও গুলি পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার হওয়া ৩জনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান নাইমুল হক।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত