বিএনএ, কাপ্তাই: কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে লতা মারমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সোয় ৮টার দিকে রাঙামাটির বিলাইছড়িতে এ ঘটনা ঘটে।
নিহত লতা মারমা কেঙড়াছড়ি ইউনিয়নের পূর্ব পাড়ার শামুক ছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী।
স্থানীয়রা জানান,মঙ্গলবার সকাল ৯টার দিকে স্বামীর জন্য ওষুধ আনতে ওই নারী কেঙড়াছড়ি গ্রাম থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কেরণছড়ি এলাকায় নৌকা থেকে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যান তিনি ও এক শিশু। শিশুটিকে উদ্ধার করা গেলেও তাকে উদ্ধার করা যায় নি। পরে স্থানীয়রা মাছ ধরার জাল ব্যবহার করে হ্রদে তল্লাশি শুরু করেন। সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
বিএনএ/ ওজি
![]()

